🕌 মাদরাসায় ভর্তিকৃত ছাত্রদের প্রতিষ্ঠান পরিবর্তনের নিয়মাবলী 🕌
প্রতিষ্ঠান পরিবর্তনের নিয়মাবলী
১। কোন ছাত্র ভর্তিকার্য সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে কোন টাকা ফেরৎ দেওয়া হবেনা।
২। কোন ছাত্র মাদরাসা পরিবর্তন করতে চাইলে তাকে অবশ্যই বকেয়া পরিশোধ করতে হবে।
৩। মাদরাসা থেকে কোন ছাত্রকে বহিস্কার করা হইলে তার ক্ষেত্রেও একই নিয়ম সমভাবে প্রযোজ্য।
৪। কোন ছাত্র মাদরাসার অজ্ঞাতসারে মাদরাসা থেকে চলে গেলে এর দায়িত্ব মাদরাসা কর্তৃপক্ষ নিবে না।
📞 মাদরাসার ছাত্রদের সাথে সাক্ষাৎ ও ফোন করার নিয়মাবলী 📞
সাক্ষাৎ ও ফোন করার নিয়মাবলী
১। প্রতি সপ্তাহে জুমার দিন সকাল ১০টা থেকে মাগরিবের আযানের আগ পর্যন্ত।
২। সাক্ষাৎকারীকে নির্ধারিত খাতায় নিজ নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল নং এবং শিক্ষার্থীর সাথে সম্পর্কের ধরন উল্লেখ করতে হবে।
৩। রাতের বেলা ঘুমের সময় এবং ক্লাসের সময় সাক্ষাৎ করা যাবে না।
৪। প্রতিদিন আছর থেকে মাগরিবের আযানের আগ পর্যন্ত ফোনে কথা বলা যাবে।
৫। ভর্তি ফরমে উল্লেখিত ব্যক্তি ছাড়া অন্য কেউ সাক্ষাৎ, বাসায় নেওয়া বা ফোন করতে পারবে না।