Untitled-7 copy
আপনার ও আপনার পরিবারের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আল্লাহ তায়ালা আপনাদের জীবনকে সুখ, শান্তি ও বরকতে ভরিয়ে দিন।
আসসালামু আলাইকুম | জামি’আ ইসলামিয়া কাশিফুল উলুম বাংলাদেশ অফিসিয়াল ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সন্তানের দীনি শিক্ষাই প্রকৃত সম্পদ। আপনার সন্তানের দীনি শিক্ষার ভিত্তি মজবুত করতে আজই তাকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করুন। আমরা নিশ্চিত করি সঠিক আকিদা, নৈতিকতা এবং ইসলামের আদর্শিক জ্ঞান অর্জনের উপযুক্ত পরিবেশ।
🔥 Breaking 📢 ভর্তি শুরু হয়েছে | 📢 নতুন কোর্স চালু | 📢 পরীক্ষার রুটিন প্রকাশ | 📢 গুরুত্বপূর্ণ নোটিশ আপডেট
WhatsApp Image 2026-04-22 at 22.30.03
📢 জরুরী নোটিশ
মুহতারাম/মুহতারামা,

মাদরাসাটি দেশের বিজ্ঞ ওলামা-মাশায়েখদের তত্ত্বাবধানে পরিচালিত একটি অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর অশেষ রহমতে জামিয়া ইসলামিয়া কাশিফুল উলুম ২০২০ সাল থেকে দ্বীনি শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।

আমাদের এ প্রতিষ্ঠানটি নবীন ও প্রবীণ দক্ষ শিক্ষকবৃন্দের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখানে ছাত্রদের ইসলামী জ্ঞান, আখলাক ও আদর্শিক শিক্ষা প্রদান করা হয়।

বর্তমানে ছাত্রদের অধিকাংশ ব্যয় লিল্লাহ ফান্ডের মাধ্যমে বহন করা হচ্ছে, যা যাকাত, ফিতরা এবং সাধারণ দানের মাধ্যমে সংগৃহীত হয়।

🤲 বিশেষ সহযোগিতার আহ্বান: মাদরাসার স্থায়ী জায়গায় মসজিদ ও ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে।
🌿 দোয়া ও আবেদন: সবার আন্তরিক দোয়া ও সহযোগিতার মাধ্যমে আল্লাহ তা’আলা যেন আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন এবং দোজাহানের কামিয়াবির তৌফিক দান করেন—আমিন।
🖊️ নিবেদক:
মুফতী মাহমুদুল হাসান আরিফ (কাসেমী)

500+

ছাত্র

20+

শিক্ষক

10+

বছরের অভিজ্ঞতা

Director Image
মুফতী মাহমুদুল হাসান আরিফ কাশেমী
প্রতিষ্ঠাতা পরিচালক
পরিচালকের তথ্য:
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও তত্ত্বাবধায়ক
📢 নোটিশ বোর্ড
  • 📌 ২০২6 সালের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে
  • 📌 আগামী শুক্রবার ক্লাস বন্ধ থাকবে
  • 📌 পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে
  • 📌 নতুন কোর্স চালু করা হয়েছে

পরিচালকের বাণী

একসময়ের প্রবাদ ছিলো শিক্ষাই জাতির মেরুদন্ড, বর্তমানে বলা হয় সু-শিক্ষাই জাতির মেরুদন্ড। আমি একমত যে সকল শিক্ষার মাঝে কোরআন ও হাদীসের শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ সু-শিক্ষা। নবী করিম (সাঃ) বলেছেন: “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়”।

দ্বীনি ইলম অর্জন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য দ্বীনি শিক্ষার বিকল্প নেই। এই লক্ষ্যেই কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে।


Read More

অধ্যবসায় ও আদর্শ গঠনে দ্বীনি শিক্ষার ভূমিকা

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার সময়ের এক অনিবার্য দাবি। একটি আদর্শ ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে নৈতিকতা এবং কোরআন-সুন্নাহর জ্ঞানের বিকল্প নেই।

আমাদের মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং এটি আদর্শ মানব ও প্রকৃত দেশপ্রেমিক তৈরির একটি সুতিকাগার।

Read More

প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মাদ্রাসার পবিত্র অঙ্গনে তোমাদের জানাই আন্তরিক মোবারকবাদ। তোমরা এমন এক মহান পথের যাত্রী, যা সরাসরি নববী উত্তরাধিকারের সাথে সম্পৃক্ত।

আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন।


Read More

ছাত্রদের জন্য কারাতে প্রশিক্ষণের উপকারিতা

ছাত্রদের জন্য কারাতে শেখা অত্যন্ত উপকারী। এটি শুধু আত্মরক্ষার কৌশল শেখায় না, বরং শারীরিক সুস্থতা, মানসিক একাগ্রতা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

কারাতে একটি স্বাস্থ্যকর ও নিয়মিত অনুশীলনভিত্তিক খেলাধুলা, যা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।


Read More

শিক্ষা ও মানুষের পরিবর্তন

শিক্ষা হলো সেটাই যা মানুষের আচরণকে পরিবর্তন করে। শিক্ষা মানুষকে সত্যের উপলব্ধি দেয় এবং আত্মার দাসত্ব থেকে মুক্ত করে।

যারা অভ্যাসের দাসত্ব করে তারা অশিক্ষিত, আর যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারা শিক্ষিত। যারা নিজেকে চিনে তারা জ্ঞানী, আর যারা অহংকার করে তারা মূর্খ।


Read More

জামিয়া ইসলামিয়া কাশিফুল উলূম মাদরাসা

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শ্রেষ্ঠ ইসলামিক প্রতিষ্ঠান

📲 ভর্তি আবেদন করুন
+880 1746089527
Reviews | Warranty | Contact
admin@jikumadrasah.com
Solution Provider
কাঠোরা, বাশবাড়ী, সালনা, গাজীপুর