📚 মাদরাসার শিক্ষাবর্ষ ও ছুটির নিয়মাবলী 📚
শিক্ষাবর্ষ ও ছুটির নিয়মাবলী
১। প্রত্যেক মাসে ২/৩ দিন করে ছুটি দেওয়া হবে।
২। ঈদুল ফিতরের জন্য ১৫দিন ছুটি এবং ঈদুল আযহার জন্য ১৫দিন ছুটি দেওয়া হবে।
৩। ১ম সাময়িক পরীক্ষার পর ১সপ্তাহ এবং ২য় সাময়িক পরীক্ষার পর ১সপ্তাহ এবং বার্ষিক পরীক্ষার পর ২০ দিন ছুটি দেওয়া হবে।
৪। বিশেষ প্রয়োজনে মাদরাসার প্রধানের বরাবর দরখাস্তের মাধ্যমে ছুটি নেওয়া যাবে।
৫। নতুন ছাত্রদের জন্য প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বাদ আসর থেকে জুম্মার দিন মাগরিবের নামাজের আগ পর্যন্ত ছুটি দেওয়া যাবে।
৬। আমাদের মাদ্রাসা আরবি শাওয়াল মাস থেকে রমযান মাস পর্যন্ত শিক্ষাবর্ষ গননা করা হয়, শাওয়াল মাসের দশ তারিখে মাদ্রাসা খোলা হয়, এবং শাবান মাসের ২৫ তারিখে মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু আমাদের মাদ্রাসার মক্তব ও হিফজ বিভাগ ২৫ রমযানে বন্ধ হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়াও জাতীয় ছুটি ইত্যাদি উপলক্ষে আরো ৭ দিন মাদ্রাসায় ছুটি থাকে।