- 📌 ২০২6 সালের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে
- 📌 আগামী শুক্রবার ক্লাস বন্ধ থাকবে
- 📌 পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে
- 📌 নতুন কোর্স চালু করা হয়েছে
মুহতারাম/মুহতারামা,
মাদরাসাটি দেশের বিজ্ঞ ওলামা-মাশায়েখদের তত্ত্বাবধানে পরিচালিত একটি অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান।
আল্লাহর অশেষ রহমতে জামিয়া ইসলামিয়া কাশিফুল উলুম ২০২০ সাল থেকে দ্বীনি শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।
আমাদের এ প্রতিষ্ঠানটি নবীন ও প্রবীণ দক্ষ শিক্ষকবৃন্দের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখানে ছাত্রদের ইসলামী জ্ঞান, আখলাক ও আদর্শিক শিক্ষা প্রদান করা হয়।
বর্তমানে ছাত্রদের অধিকাংশ ব্যয় লিল্লাহ ফান্ডের মাধ্যমে বহন করা হচ্ছে, যা যাকাত, ফিতরা এবং সাধারণ দানের মাধ্যমে সংগৃহীত হয়।
🤲 বিশেষ সহযোগিতার আহ্বান
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির চামড়ার মূল্য এবং এতিম ছাত্রদের জন্য আর্থিক অনুদান কামনা করা হচ্ছে। পাশাপাশি মাদরাসার স্থায়ী জায়গায় মসজিদ ও ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে।
🌿 দোয়া ও আবেদন
সবার আন্তরিক দোয়া ও সহযোগিতার মাধ্যমে আল্লাহ তা’আলা যেন আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন এবং দোজাহানের কামিয়াবির তৌফিক দান করেন—আমিন।
মুফতী মাহমুদুল হাসান আরিফ (কাসেমী)