📢 চলমান • শিক্ষকদের শর্তাবলী ও নীতিমালা • Teacher Terms & Conditions • 📢 চলমান •
শিক্ষকদের শর্তাবলী
- আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি হানাফি মাজহাব এর অনুসারী হওয়া।
- * ইমান আকিদা মোয়ামালাত মোয়াশারাত আখলাক ইবাদত সাহাবাদের মতো করার চেষ্টা করা।
- শরিয়ত বিরোধী ও সরকার বিরোধী কোন কাজ করা অথবা কোন কথা বলা যাবে না।
- * কোন রাজনৈতিক সম্পক রাখা যাবে না চাই ইসলামকি অথবা অইসলামিক রাজনীতি হোক।
- মুহতামিমের অনুমোতি ছাড়া কোন কাজ করা যাবে না।
- মুহতামিমের অনুমোতি ছাড়া কোন ছুটি মঞ্জুর হবে না দরখাস্ত দ্বারা ছুটি নিতে হবে।
- মাদরাসার ছাত্রদের কাছ থেকে কোনো প্রকার শরিয়ত বিরোধী খেদমত করাতে পারবেন না।
- ছাত্রদের উপর কোন ধরনের আঘাত করতে পারবেন না এবং ছাত্রদের সাথে কোন প্রকার খারাপ আচরণ করতে পারবেন না।
- ক্লাস চলাকালীন কোনরকমের মোবাইল সাথে রাখতে পারবেন না।
- ছাত্রদের লেখাপড়া, আমল এবং তরবিয়তের উপর বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। কোনরকম অবহেলা করতে পারবেন না।
- মাদরাসার প্রত্যেক জিনিসকে নিজের আমানত মনে করতে হবে।
- পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, মাদরাসার মসজিদে।
- মাদরাসার ২৪ ঘন্টার নেজামুল আউকাতকে অনুসরণ করতে হবে।
- মাদরাসা থেকে যে খাবার দেওয়া হবে সেইটার কোনরকম বদনাম করা যাবে না।
- আপনার বেতন প্রত্যেক মাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যেই দেওয়া হবে, যদি কোন কারণে বেতন পরিশোধ দেরী হয় তাহলে এইটা নিয়ে কোনরকমের সমালোচনা করা যাবে না।
- বেতন ছাড়া যদি আপনার কোন টাকা পয়সা দরকার হয় তাহলে সরাসরি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবেন।
- মাদরাসার বাহিরে কোনরকমের টিউশনি বা ইমামতি করতে পারবেন না।
- মাদরাসার ছাত্রদের গার্ডিয়ানদের সাথে কোনরকম সম্পর্ক রাখতে পারবেন না এবং গার্ডিয়ানের সাথে মোবাইল নাম্বার আদান প্রদান করতে পারবেন না।
- প্রিন্সিপালের অনুমতি ছাড়া মাদরাসার কোন ছাত্রদের বাসায় দাওয়াত খাওয়া অথবা মাদরাসার এলাকার কোথাও দাওয়াত খেতে পারবেন না।
- মাদরাসার কোন ডোনার অথবা মুহিব্বিন এবং মাদরাসার কমিটির সদস্যদের সাথে সম্পর্ক রাখতে পারবেন না।
- মাদরাসার পক্ষ থেকে যখন যে দায়িত্ব দেওয়া হবে সেইটা আমানতদারীর সাথে পালন করতে হবে।
- শিক্ষকদের মধ্যে একজন আরেকজনের সাথে কোনরকম হিংসা, ঝগড়া বিবাদ করতে পারবেন না।
- মাদরাসার মধ্যে তাবলিগ নিয়ে কোন সমালোচনা বা আলোচনা করতে পারবেন না এবং তাবলিগের এক গ্রুপ আরেক গ্রুপের বিরোধিতা করতে পারবেন না।
- বছরের মাঝখানে মাদরাসা ছাড়তে পারবেন না।
- আপনি যদি মাদরাসায় চাকুরি না করতে চান তাহলে ৩ মাস আগে প্রিন্সিপালকে জানিয়ে দিবেন।
- সবসময় নিজেকে এবং মাদরাসাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করবেন।
- সাহাবীদের নকশে কদমে চলার চেষ্টা করবেন।
- যদি উপরোক্ত শর্তগুলোর মধ্য থেকে কোন শর্ত না মানেন তাহলে আপনাকে মাদরাসা থেকে বহিস্কার করা হবে।
JIKUMADRASAH.COM
শিক্ষকের স্বাক্ষর: ____________
তারিখ: ____________