মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন স্কেলের নীতিমালা
Untitled-7 copy
📢 চলমান • শিক্ষক ও কর্মচারীদের বেতন স্কেলের নীতিমালা • Salary Policy • 📢 চলমান •

মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন স্কেলের নীতিমালা

  • (ক) প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক কর্মচারীগনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও দায়িত্বের মান অনুযায়ী শ্রমের পরিমাণ তথা কোয়ালিটির উপর গুরুত্ব দেওয়া হয়, একজন স্থপতির একটি পরিকল্পনা বাস্তবায়নে শতজন রাজমিস্ত্রী ও হাজার শ্রমিকের কঠোর প্ররিশ্রমের দরকার হয়।
  • (খ) শ্রেণী শিক্ষার বিভিন্ন স্তরের মান নির্ধারণ করে প্রত্যেক স্তরের শিক্ষাদানের ভিত্তিতে শিক্ষকগনের শ্রেণিবিন্যাস করতে হয়, মাদ্রাসার কর্মকর্তা কর্মচারীগনকে যোগ্যতা ও দায়িত্বের মান অনুযায়ী উহা নির্ধারণ করা হয়, এভাবে মাদ্রাসার কর্মকর্তা কর্মচারীগনকে ও শিক্ষকদের কে সর্বমোট ৪ থেকে ৮ টি শ্রেনী বিন্যাস করতে হয়।
  • (গ) শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে প্রথমে প্রত্যেক পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের বিবরণ দিয়ে উক্ত স্তরের প্রারম্ভিক বেতন বার্ষিক বৃদ্ধি এবং ৫ বছর বৃদ্ধিপ্রাপ্ত অংক যোগ করে শেষ পর্যায়ে উন্নীত অংকের পরিমাণ উল্লেখ করা হয়।
  • (ঘ) বার্ষিক বৃদ্ধি মূল বেতনের ৫ পার্সেন্ট হারে হবে।
  • (ঙ) মাদ্রাসার এক ব্যক্তি ২টি সাংবিধানিক পদের অধিকারি হলে উপরের পদের বেতন বৃদ্ধি এবং অন্য পদের জন্য নির্ধারিত ভাতা লাভের অধিকারী হবেন। একটি সাংবিধানিক ও অপরটি সাময়িক পদের অধিকারি হলে সাংবিধানিক পদের বেতন বৃদ্ধি এবং সাময়িক পদের জন্য আমেলা কর্তৃক নির্ধারিত ভাতা লাভের অধিকারী হবেন।
  • (চ) উপরের স্তরের পদ শূন্য হলে নিচের স্তরের যোগ্য প্রার্থী থাকলে তিনি বাইরের প্রার্থী অপেক্ষায় পদোন্নতিতে অগ্রাধিকার লাভ করবেন। নিচের স্তরের ক্রমিক নম্বর কে পদোন্নতির মাপকাঠি ধরা হবে না।
  • (ছ) কোন পদে মাদ্রাসার মানোন্নয়নের স্বার্থে মাদ্রাসার বাইরের কোনো দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ প্রদানকালে প্রয়োজনে উক্ত পদের একাধিক increment যোগ করে তার প্রারম্ভিক বেতন প্রদানের অবকাশ থাকবে।
  • (জ) যেসব শিক্ষক ও কর্মচারী সার্বক্ষণিক মাদরাসায় অবস্থান করবেন তারা ফ্রি আবাসিক কামড়া ও তিন বেলা খানা মাদ্রাসার পক্ষ থেকে পাবেন।
  • (ঝ) মাদ্রাসার স্বার্থে মাদ্রাসার মোহতামিম, নায়েবে মোহতামিম, নাজেমে তালিম ও তরবিয়াত, নাজেমে দারুল ইকামাহ ও নাজেমে কুতুবখানা কে ভদ্রজনোচিত ফ্রি আবাসিক কোয়ার্টারের সুবিধা দেওয়া হবে।
  • (ঞ) মাদ্রাসার প্রত্যেক শিক্ষক কর্মচারী তার একজন সন্তান বা ভরণ-পোষণের আওতাধীন আপনজন ছাত্রকে প্রতিষ্ঠানের হিফজখানায় অথবা কিতাব বিভাগে ভর্তি করালে সে ফ্রি খানা পাবে।