মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের ছুটির নিয়মাবলী
Untitled-7 copy
📢 চলমান • শিক্ষক ও কর্মচারীদের ছুটির নিয়মাবলী • Staff Leave Rules • 📢 চলমান •

মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের ছুটির নিয়মাবলী

  • (ক) বার্ষিক নির্ধারিত ছুটি ছাড়া শিক্ষকগন প্রতি শিক্ষাবর্ষে পূর্ণ বেতনে ১৫ দিন নৈমিত্তিক ছুটি এবং পিতা মাতা সন্তান সন্ততির কঠিন অসুখ, বিপদাপদ বা নিজের অসুস্থতার কারণে পূর্ণ বেতনে ১৫ দিন বিশেষ ছুটি ভোগ করতে পারবেন।
  • (খ) শিক্ষক বা কর্মচারী প্রথমবার হজ্ব বা উমরার উদ্দেশ্য রাওয়ানা হবার ৩ দিন পূর্বে থেকে ফিরে আসার ৫ দিন পর পর্যন্ত পুরো বেতনে ছুটি লাভে সমর্থ হবে। এর পরবর্তী কোনো বার বেতনের অধিকারি হতে পারবেন না। ছুটির ব্যপারে মাদ্রাসার কর্তৃপক্ষের বিবেচনা কার্যকর হবে। তবে ব্যবসা বা অভ্যাসে পরিণত হলে এই ক্ষেত্রে মজলিসে আমেলা বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।
  • (গ) কোন শিক্ষক বা কর্মচারীকে প্রতিষ্ঠানের প্রয়োজনে নির্ধারিত ছুটির পূর্ণ বা আংশিক দিনের ছুটি ভোগ করতে না দিলে পরবর্তী সময়ে তাকে সমপরিমাণ দিবসের ছুটি ভোগের সুযোগ অথবা উক্ত দিন গুলোর হিসাব করে অতিরিক্ত বেতন প্রদান করা হবে।
  • (ঘ) অফিস প্রধান, হিসাবরক্ষক, তাদের সহকারী, বোর্ডিং ম্যানেজার, এবং বাবুর্চির জন্য বার্ষিক ছুটি, নৈমিত্তিক ছুটি ও অসুস্থতার ছুটির সতন্ত্র তালিকা মোহতামিম প্রণয়ন করবেন।
  • (ঙ) সকল প্রকার ছুটি ভোগের জন্য কর্তৃপক্ষের পূর্ব মঞ্জুরি আবশ্যক। আকস্মিক কারনে অনুপস্থিতির ২৪ ঘন্টার মধ্যে কতৃপক্ষকে যেকোনো মাধ্যমে অবশ্যই অবহিত করতে হবে।
  • (চ) শিক্ষকগন উর্দ্ধে ১০ দিন পর্যন্ত অসুস্থতা ও নৈমিত্তিক ছুটির জন্য মোহতামিম বরাবর এবং তদূর্ধ্ব দিনের বা বিশেষ ছুটির জন্য আবেদন পেশ করবেন।
  • (ছ) সকল ছুটির আবেদন বিভাগীয় প্রধানের সুপারিশ সম্বলিত হতে হবে। সকল কর্মচারী ছুটি গ্রহনকালে মুহতামিম কে অবহিত করতে হবে।
  • (জ) বার্ষিক নির্ধারিত ছুটি শুরুর পূর্ব দিন এবং মাদ্রাসা খোলার দিন প্রত্যেক শিক্ষক ও কর্মচারীদের কে যথাসময়ে উপস্থিতি জুরুরী বলে গন্য হবে। উভয় দিনের অনুপস্থিতিতে পুরো ছুটির এবং উল্লেখিত দুইদিনের কোনো এক দিনের অনুপস্থিতিতে অর্ধেক বন্ধের বেতন কাটার অধিকার মাদ্রাসার কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত থাকবে।
  • (ঝ) আকস্মিক দূর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা হরতাল জাতীয় কারনে খোলার তারিখে যথাসময়ে উপস্থিত হতে অপারগতার আশংকা দেখা দিলে পত্র, ফোন বা লোক মারফতে মাদ্রাসা খোলার ২৪ ঘন্টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে তা অবহিত করলে অনুপস্থিতির ক্ষমা বিবেচনাযোগ্য বলে গণ্য হবে।